Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাধ্যতামূলক সময়সূচিতে ৪৬তম বিসিএস, মৌখিক পরীক্ষায় নম্বর কমবে পরবর্তী বিসিএসে

Posted on April 23, 2025April 23, 2025 by editor

নিউজ ডেস্ক :

আগামী ৮ মে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার তারিখ পেছানোর কোনও সুযোগ নেই বলেও স্পষ্ট করেছে সংস্থাটি। এ সময় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলায় পরীক্ষার্থীদের একটি অংশ সময় পরিবর্তনের দাবি তুললেও, পিএসসি জানায়, যাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের মৌখিক পরীক্ষা ১৬ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ফলে পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক।

এদিকে, বিসিএসের মৌখিক পরীক্ষার পূর্ণমান ২০০ থেকে কমিয়ে পুনরায় ১০০ নম্বরে ফিরিয়ে আনা হচ্ছে। তবে এটি কার্যকর হবে ৪৭তম বিসিএস থেকে। পিএসসি মনে করে, হঠাৎ করে নম্বর কমালে মামলা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে, কারণ বিজ্ঞাপন অনুযায়ী ৪৬তম বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ছিল ২০০।

যমুনা টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, মৌখিক পরীক্ষার নম্বর হ্রাসের সিদ্ধান্তটি বাস্তবায়নে সময় নিচ্ছে কমিশন, যাতে প্রার্থীদের স্বার্থ বিঘ্নিত না হয় এবং ন্যায্যতা বজায় থাকে। পাশাপাশি, প্রার্থীদের স্বচ্ছ ধারণা দিতে সব পরীক্ষার নম্বর উন্মুক্ত করার উদ্যোগও নিয়েছে পিএসসি। তবে এর জন্য বিধি সংশোধন প্রয়োজন, যার প্রস্তুতি ইতোমধ্যেই নেয়া হয়েছে।

চেয়ারম্যান আরও জানান, প্রতি বছর একটি বিসিএস কার্যক্রম শেষ করা, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখার মধ্য দিয়ে কমিশনকে সংস্কার করার চেষ্টা চলছে। তাঁর মতে, চাকরি প্রত্যাশীদের চাওয়া-পাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এগোচ্ছে পিএসসির কার্যক্রম।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme