Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ আস্তানার সন্ধান, উদ্ধার অস্ত্র-সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ দলিল

Posted on April 21, 2025April 21, 2025 by editor

নিউজ ডেস্ক :

খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থী অপহরণের ঘটনার সূত্র ধরে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর একটি গোপন আস্তানার সন্ধান মিলেছে। অভিযানে সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমার ব্যবহার করা ঘর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সামরিক প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি, ইউনিফর্ম, চাঁদার রশিদ, ল্যাপটপ ও মোবাইলসহ গুরুত্বপূর্ণ দলিলপত্র।

সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে যৌথ বাহিনী খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তালাবদ্ধ একটি ঘরকে সন্দেহভাজন মনে হলে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাহিনী। এরপরই বেরিয়ে আসে ইউপিডিএফ’র আড়ালে থাকা কর্মকাণ্ডের নানা আলামত।

ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ঘটনাস্থলে পরিদর্শনে যান। অভিযানের নেতৃত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, অপহৃত শিক্ষার্থীদের সন্ধানে প্রয়োজনে প্রতিটি ইঞ্চি এলাকায় তল্লাশি চালানো হবে এবং এই অভিযান চলমান থাকবে।

গত ১৬ এপ্রিল সকালে বৈসাবি উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে পাঁচ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ ওঠে। শুরু থেকেই এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-কে দায়ী করে আসছে সন্তু লারমা-সমর্থিত জেএসএসের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ। সংগঠনটির সভাপতি নিপন ত্রিপুরা সরাসরি ইউপিডিএফকে দায়ী করলেও জেলা সংগঠক অংগ্য মারমা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme