বান্দরবান প্রতিনিধি ;
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে (২০ এপ্রিল) রবিবার সকালে বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে সেনা জোনের (৩১ বীর) ক্যান্টিন সংলগ্ন হলরুমে, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ সর্বমোট ২ লাখ ৮৭ হাজার ১ শত ৮২ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
আলীকদম জোনের জোন এনসিও বলেন, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।
এছাড়াও প্রতিমাসে দুস্থদের মাঝে ত্রান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী প্রদান এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য তাৎক্ষণিক অনুদান প্রদান করা হয়ে থাকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।
এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।