Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভোটের সময় নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, প্রধান উপদেষ্টার রূপরেখায় খুশি নয় দলটি

Posted on April 16, 2025April 16, 2025 by editor

নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে প্রত্যাশিত ও সুস্পষ্ট রূপরেখা না পাওয়ায় গভীর অসন্তোষ জানিয়েছে বিএনপি। আজ বুধবার (১৬ এপ্রিল) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “তিনি (প্রধান উপদেষ্টা) আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে ভোট অনুষ্ঠানের কথা বলেছেন, তবে নির্দিষ্ট কোনো সময় দেননি। এতে আমরা সন্তুষ্ট নই।”

মির্জা ফখরুলের ভাষায়, “ডিসেম্বরে ভোট না হলে দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে পড়তে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করবে।” বিএনপি দীর্ঘদিন ধরেই চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে একটি সময়সীমা নির্ভর রোডম্যাপ ঘোষণার আহ্বান জানায় দলটি।

আজকের আলোচনায় সেই দাবি স্পষ্টভাবে উপস্থাপন করেন বিএনপি নেতারা। দুপুর ১২টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে দলটির সাত সদস্যের প্রতিনিধি দল যমুনায় বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় ও সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলেও তা থেকে প্রত্যাশিত কোনো নিশ্চয়তা পায়নি বিএনপি। ফলে আলোচনার পরও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme