Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আগুনে পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, আংশিক নষ্ট ‘শান্তির পায়রা’

Posted on April 12, 2025April 12, 2025 by editor

নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রধান মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। একই সময়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ‘শান্তির পায়রা’ মোটিফটিও।

শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিমের মধ্যে মোবাইল টিমটি নামাজের সময় অনুপস্থিত থাকায় আগুন লাগার মুহূর্তে কেবল পুলিশ সদস্যরাই সেখানে ছিলেন। সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, মোবাইল টিম ফজরের নামাজে গেলে কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার প্রতীক হিসেবে পরিচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’র জায়গায় আগুন দেখা যায়। দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও পুরো মোটিফটি পুড়ে ছাই হয়ে যায়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে।

চলতি বছর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যের প্রতিফলন ঘটিয়ে বর্ষবরণের প্রধান আকর্ষণ ছিল ২০ ফুট উঁচু ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। বাঁশ ও বেত দিয়ে তৈরি এই নারীমুখটি ছিল খাড়া চারটি শিং, হাঁ করা বিশাল মুখ, বড় নাক ও আতঙ্কিত চোখে ফুটে ওঠা এক ধ্বংসাত্মক শক্তির প্রতিচ্ছবি। অনেকেই এটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব হিসেবে চিহ্নিত করেছিলেন।

এদিকে, আনন্দ শোভাযাত্রার প্রস্তুতিতে এই অগ্নিকাণ্ড ব্যাঘাত ঘটালেও আয়োজকরা জানিয়েছেন, উদ্‌যাপন যথারীতি চলবে। উল্লেখযোগ্য যে, এবার থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। চারুকলা অনুষদের উদ্যোগে রাজধানীর রাস্তায় এবারও উৎসবমুখর পরিবেশে বের হবে বর্ষবরণের এ শোভাযাত্রা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,071)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme