Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে প্রধান শিক্ষিকার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Posted on April 9, 2025April 9, 2025 by editor


বান্দরবান প্রতিনিধি ;

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বান্দরবান জেলা সেক্রেটারি লক্ষীপদ দাসের সহধর্মিণী, স্বৈরাচারের দোসর এবং ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা দুর্নীতিগ্রস্ত সীমা দাসকে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সদরের নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

৯ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে এগারটায় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জাবেরুল ইসলাম।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষিকা সীমা দাস একজন কট্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তিনি জেলা আওয়ামী লীগের সেক্রেটারির দাপট দেখিয়ে জোরপূর্বক বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির পদ দখল করেন। কোনো শিক্ষক মুখ খুললে তাকে দুর্গম পাহাড়ে বদলি ও নানা হুমকি দিতেন। তিনি বহুল আলোচিত দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকা হিসেবে পরিচিত। দীর্ঘ ১০ বছর ধরে জেলার শিক্ষক সমাজকে জিম্মি করে রেখেছেন এবং শিক্ষাক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করে এসেছেন।

তাকে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ বাতিল না করা হলে এলাকাবাসী তাকে লাঞ্ছিত করবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও, এই বদলি আদেশ বাতিল না হলে অভিভাবক ও এলাকাবাসী কঠোর কর্মসূচির ডাক দেবে বলেও জানানো হয়।

শেষে যথাযথ কর্তৃপক্ষ ও বান্দরবান জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানসহ প্রশাসনের প্রতি সীমা দাসের বদলি আদেশ বাতিল করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নুরুল আবছার, রেজাউল করিম, হেমায়েত, মনির হোসেনসহ সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও নতুন পাড়া এলাকার সাধারণ জনগণ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,070)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme