Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জরুরি খাদ্য সহায়তা বন্ধের সিদ্ধান্ত ‘মৃত্যুদণ্ডের’ শামিল: যুক্তরাষ্ট্রকে বিশ্ব খাদ্য কর্মসূচির আহ্বান

Posted on April 8, 2025April 8, 2025 by editor

নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এই সিদ্ধান্তকে লক্ষ লক্ষ মানুষের জন্য ‘মৃত্যুদণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে ডব্লিউএফপির উদ্ধৃতি দিয়ে বিষয়টি তুলে ধরে।

ডব্লিউএফপির কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়াসহ অন্তত ১১টি দরিদ্র দেশে লাখ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে বেঁচে ছিল। অথচ হঠাৎ করেই ট্রাম্প প্রশাসন এসব জরুরি সহায়তা বন্ধ করে দিয়েছে। সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায় ডব্লিউএফপি। সংস্থাটির ভাষায়, এই সহায়তা বন্ধ হলে সংঘাতপীড়িত ও দরিদ্র অঞ্চলের মানুষ ভয়াবহ ক্ষুধা ও অনাহারে পড়বে, যা কার্যত মৃত্যুদণ্ডের শামিল।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তারা মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে এবং অতীতের অবদানের জন্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তবে এই মুহূর্তে জীবন বাঁচাতে যেসব প্রকল্প চালু রয়েছে, তা বন্ধ হলে মানবিক সংকট আরও গভীর হবে।

এপি জানিয়েছে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মাধ্যমে পরিচালিত বেশ কিছু মানবিক সহায়তা প্রকল্পে হঠাৎই অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত এসেছে, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রশাসনিক কর্মকর্তারা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বৈদেশিক সহায়তার বাজেটে কাটছাঁট হলেও জরুরি খাদ্য কর্মসূচি তার বাইরে থাকবে। কিন্তু হঠাৎ এই নীতিবদলের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে।

নথিপত্রে আরও উঠে এসেছে, ইলন মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র শীর্ষ কর্মকর্তা জেরেমি লিউইনের নির্দেশে যুক্তরাষ্ট্র সরকারের সুবিধার্থে এসব চুক্তি বাতিল করা হচ্ছে। এর মধ্যে সেভ দ্য চিলড্রেন এবং ইউএন পপুলেশন ফান্ড পরিচালিত দুটি প্রকল্পও রয়েছে। শুধু গত বছরই যুক্তরাষ্ট্র ডব্লিউএফপিকে ৯৮০ কোটি ডলারের অনুদান দিয়েছিল, যার মধ্যে ৪৫০ কোটি ডলার ছিল জরুরি খাদ্য সহায়তার জন্য।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, সহায়তা বন্ধের এই সিদ্ধান্ত শুধুমাত্র লাখ লাখ মানুষের জীবন

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,070)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme