Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, মিলেছে সরকারবিরোধী তথ্য

Posted on April 8, 2025April 8, 2025 by editor

নিউজ ডেস্ক :

বৈষম্যবিরোধী আন্দোলনের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, উত্তরা থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার মামলা রয়েছে। গুলিবিদ্ধ ওই ছাত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে আরও জানা গেছে, তুরিন আফরোজের বিরুদ্ধে নিলফামারীতেও একাধিক মামলা চলমান রয়েছে।

ডিসি আরও জানান, গ্রেফতারের সময় তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকারবিরোধী বিভিন্ন পরিকল্পনার আলামত পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে তিনি উত্তরা পশ্চিম থানায় অবস্থান করছেন এবং মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে যুদ্ধাপরাধে অভিযুক্ত মোহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার অভিযোগে তাকে ২০১৯ সালের নভেম্বরে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে যেসব তথ্য পাওয়া গেছে, তাতে এটি শুধুই ব্যক্তিগত অপরাধ নয়, এর পেছনে সুসংগঠিত পরিকল্পনার ইঙ্গিত মিলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,070)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme