Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বাংলাদেশের ওপর চাপ, জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

Posted on April 5, 2025April 5, 2025 by editor

নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে, যার পণ্যের ওপর শুল্কহার বাড়িয়ে ৩৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এমন প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে পর্যালোচনার জন্য আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বিশেষ সভা আহ্বান করেছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সভায় উপস্থিত থাকবেন দেশের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, নীতিনির্ধারক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র নতুন এই শুল্কারোপের সিদ্ধান্ত কার্যকর করে, যার আওতায় দেশগুলোকে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হতে হচ্ছে। চীনের ওপর ৩৪ শতাংশ, ভারতের ২৬ শতাংশ, পাকিস্তানের ২৯ শতাংশ, কম্বোডিয়ার ৪৯ শতাংশ, ভিয়েতনামের ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার ৪৪ শতাংশ, থাইল্যান্ডের ৩৬ শতাংশ, দক্ষিণ কোরিয়া ও জাপানের ওপর যথাক্রমে ২৫ ও ২৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক দেশ। চীন ৩৪ শতাংশ এবং কানাডা ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর। বিশ্ব বাণিজ্যে এই টানাপোড়েনের প্রভাব বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,069)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme