Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পার্বত্য চট্টগ্রামে বৈষম্যের বিরুদ্ধে রাঙামাটিতে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন

Posted on April 3, 2025April 3, 2025 by editor

বান্দরবান প্রতিনিধি ;

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বৈষম্যমূলক নীতির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় শহরের বনরূপায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সু-প্রদীপ চাকমার আগমনের প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দ্যা রেড জুলাই সংগঠনের রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইমাম হোছাইন ইমুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন, দ্যা রেড জুলাই সংগঠনের সহ-মুখপাত্র সায়েদা ইসলাম সাদিয়া, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার প্রতিনিধি শ্যামল চৌধুরীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, তা পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক। পাহাড়ের জনগণের প্রকৃত চাহিদা উপেক্ষা করে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর স্বার্থে বরাদ্দ প্রদান করা হয়েছে, যা সংবিধানের সাম্যের নীতির লঙ্ঘন। তারা বলেন, রাষ্ট্রের সম্পদ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, এটি সকল নাগরিকের সমান অধিকারভুক্ত। তাই পাহাড়ি-বাঙালি সকল জাতিগোষ্ঠীকে জনসংখ্যার অনুপাতে সমান সুবিধার আওতায় আনতে হবে।

বিক্ষোভকারীরা তাদের সাত দফা দাবি উত্থাপন করেন:

১. পার্বত্য মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সাম্প্রদায়িক চাকমা বরাদ্দ অবিলম্বে বাতিল করতে হবে।
২. বান্দরবানসহ সকল জেলার জন্য ন্যায্য বরাদ্দ নিশ্চিত করতে হবে।
৩. বাঙালি, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, সাঁওতালসহ সকল জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৪. একই ব্যক্তি বা গোষ্ঠীকে একাধিকবার বরাদ্দ দেওয়ার অনৈতিক প্রবণতা বন্ধ করতে হবে।
৫. জনসংখ্যার অনুপাতে ও প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে বরাদ্দ প্রদান করতে হবে।
৬. উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাইনবোর্ড ভেঙে সেখানে সংবিধান ও পার্বত্য চুক্তি বিরোধী শব্দ ‘আদিবাসী’ লেখা এবং বিভিন্ন স্কুলের সাইনবোর্ডে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ লেখা মুছে দিয়ে ‘আদিবাসী’ শব্দ যেসব উগ্র সাম্প্রদায়িক ব্যক্তিরা লিখেছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
৭. পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে ও চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে পার্বত্য মন্ত্রণালয় হতে কঠোর নির্দেশনা দিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সম্পত্তি নয়, এটি সকল জাতিগোষ্ঠীর সমঅধিকারের ভূমি। বরাদ্দের নামে বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না। দ্রুত এই বাজেট সংশোধন না হলে এবং ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,188)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme