Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির ধাক্কা, বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ কর আরোপ

Posted on April 3, 2025April 3, 2025 by editor

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার গড়ে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্পের ঘোষণায় ভারতের পণ্যে ২৬ শতাংশ, পাকিস্তানের পণ্যে ২৯ শতাংশ, চীনের পণ্যে ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ২০ শতাংশ, মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, ভিয়েতনামের পণ্যে ৪৬ শতাংশসহ বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে ‘অর্থনৈতিক স্বাধীনতা’র পথে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।

নতুন নীতির আওতায় বিদেশি গাড়ি আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা রাত থেকেই কার্যকর হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, বাণিজ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের প্রতি সুবিচার করছে না, বরং নানা শুল্ক ও অশুল্ক বাধার মাধ্যমে মার্কিন পণ্যের প্রবেশ সীমিত করছে।

বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যেখানে প্রতি বছর প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। তবে গত বছর এই রপ্তানি কমে ৭ দশমিক ৩৪ বিলিয়নে নেমে আসে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন শুল্ক আরোপের ফলে রপ্তানি আরও কমতে পারে, যা দেশের পোশাক খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,069)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme