নিউজ ডেস্ক :
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে জঙ্গিবাদ নিয়ে কোনো সংকট দেখা দেয়নি। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বুধবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি। তবে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কোনো অপশক্তির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। সবাই একসঙ্গে কাজ করছে, যাতে নিরাপত্তা আরও জোরদার করা যায়। পাশাপাশি, চলমান তদন্তের বিষয়ে তিনি জানান, এজহারে যাদের নাম এসেছে, তাদের মধ্যে কেউ কেউ ওই সময় বিদেশে ছিলেন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সঠিক তদন্ত চলছে এবং নিরপরাধ কাউকে সাজা দেওয়া হবে না।
