নিউজ ডেস্ক :
আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেলো পলাতক চার সাবেক মন্ত্রীকে। মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে অসুস্থ আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে দেখতে তারা হাসপাতালে যান , যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
সাবেক এসব মন্ত্রীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী।
এর আগে যুক্তরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে তারা পৃথকভাবে উপস্থিত হলেও, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে এলেন চার সাবেক মন্ত্রী।
