Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক প্রাণহানি, বিপর্যস্ত মান্দাল শহর

Posted on March 29, 2025March 29, 2025 by editor

নিউজ ডেস্ক :

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এমআরটিভি জানিয়েছে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০০২ জন, আহত হয়েছেন আরও ২,৩৭৬ জন।

প্রথমে জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৬৯৪ জনের প্রাণহানি ঘটেছে, তবে পরে স্পষ্ট করা হয়—এই সংখ্যা শুধু মান্দালে শহরের। ভয়াবহ এই ভূমিকম্পের পর শনিবার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে মান্দালে পৌঁছান জান্তা প্রধান। এর আগে তিনি হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী অঞ্চল পরিদর্শন করেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটি গত শত বছরে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সংস্থাটির মতে, শুধু প্রাণহানিই নয়, আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও বিপুল হতে পারে, যা এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। ব্যাংককে শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে এবং একটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ৯ জন নিহত এবং প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের অধিকাংশই শ্রমিক, যারা জনপ্রিয় পর্যটনকেন্দ্র চাতুচাক বাজারের কাছে ধসে পড়া ভবনটিতে কাজ করছিলেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,068)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme