Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নিয়ম ভেঙে বান্দরবানে একই কর্মস্থলে ৫বছর পানি কর্মকর্তা অরূপ চক্রবর্তী

Posted on March 28, 2025March 28, 2025 by editor

নুসিং থোয়াই মারমা, প্রধান প্রতিবেদক:

সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে তিন বছরের অধিক সময় থাকতে পারবেন না— এমন নীতিমালা থাকলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়ে সরকারি নিয়ম ভেঙে একই কর্মস্থলে দীর্ঘ পাঁচ বছর পার করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী। এ পাঁচ বছরে আওয়ামী নেতাদের মিত্র হওয়ায় বান্দরবানে তিনি তৈরি করেছেন নিজের একচ্ছত্র আধিপত্য।

বান্দরবান পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী হিসেবে ২০২০ সালে যোগদান করেন অরূপ চক্রবর্তী। এখন পর্যন্ত (প্রায় পাঁচ বছর) তিনি একই কর্মস্থলে কর্মরত রয়েছেন।

অভিযোগ উঠেছে, দীর্ঘ সময় একই কর্মস্থলে চাকরি করার ফলে তিনি নিজের প্রভাব বিস্তার করেছেন। সকল নিয়ম-নীতি উপেক্ষা করে নিজস্ব খেয়ালমতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যা সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

একই কর্মস্থলে পাঁচ বছর ধরে কীভাবে চাকরি করছেন— এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী বলেন, “তারা আমাকে রেখেছে। এখানে আমার কিছুই করার নেই।” কে বা কারা তাকে রেখেছে— এই প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকেন।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কক্সবাজার) মো. আবু রায়হানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “একজন নির্বাহী প্রকৌশলী একই কর্মস্থলে কত বছর থাকতে পারবেন, সে বিষয়ে কোনো নীতিমালা বা আইন আমি জানি না,” বলে ফোন কেটে দেন। সম্প্রতি মো. আবু রায়হানের বিরুদ্ধেও “আত্মীয় ও পছন্দের ঠিকাদারকে কাজ দেন প্রকৌশলী রায়হান” শিরোনামে স্বনামধন্য জাতীয় দৈনিক আজকের পত্রিকা সংবাদ প্রকাশ করেছে।

“বান্দরবান পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারি সিন্ডিকেটের মাস্টারমাইন্ড কারা?” শিরোনামে ধারাবাহিক দ্বিতীয় প্রতিবেদন আসছে…

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,068)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme