লামায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ইলিয়াছ সানি।
লামা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার (২৬ মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ৮ টা ৩০ মিনিট থেকে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

এর আগে ভোর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিশোধে পুস্পস্তবক অর্পণ করে।

পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অতিথিরা।

সকাল ১০ টা লামা উপজেলা পরিষদ হল রুমে ৩৩ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।