নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, যা শতভাগ অনলাইনে পাওয়া যাচ্ছে। যাত্রীদের সহজে টিকিট সংগ্রহের সুযোগ দিতে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টায় বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২৪ মার্চ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট, ২৫ মার্চ ৪ এপ্রিলের, ২৬ মার্চ ৫ এপ্রিলের, এভাবে ৩০ মার্চ পর্যন্ত পাওয়া যাবে ৯ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট।
এর আগে, ঈদযাত্রার জন্য ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়, যার প্রথম ধাপে কেনা যাত্রীরা আজ ট্রেনে উঠছেন। রেল কর্তৃপক্ষ আশা করছে, ফিরতি যাত্রার টিকিট বিক্রিও নির্বিঘ্নে সম্পন্ন হবে।
