জাগ্রত পাহাড় ডেস্ক :
বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে বান্দরবানে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) “হিমবাহ সংরক্ষণ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আরা রিনি। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং হিমবাহ ও পানিসম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশবান্ধব পানিসম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
