বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গৃহবধুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্ত, তদন্তে পুলিশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাঙ্গাঝিরিতে দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যার শিকার হয়েছেন তৈয়বা বেগম (৫০)। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত তৈয়বা বেগম ওই ইউনিয়নের মগেন ঝিরি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মাশরুরুল হক জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে এখনো হত্যার কারণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।