Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

হজ্ব ও ওমরাহ টিকিটে সিন্ডিকেটের দিন শেষ, নতুন নীতিমালা আসছে

Posted on March 21, 2025March 21, 2025 by editor

নিউজ ডেস্ক :

হজ্ব ও ওমরাহ যাত্রীদের টিকিট নিয়ে আর কোনো সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, অতিরিক্ত দামে গ্রুপ টিকিট বিক্রির সুযোগ বন্ধে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে, যেখানে যাত্রীর পাসপোর্ট নম্বর ছাড়া টিকিট বুকিং সম্ভব হবে না।

শুক্রবার (২১ মার্চ) কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা জানান, তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, ফলে সিন্ডিকেট করে দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রির সুযোগ থাকবে না।

এ অনুষ্ঠানে কক্সবাজারের শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতির বিষয়টিও তুলে ধরেন তিনি। পাশাপাশি, নতুন মডেল মসজিদ সম্পর্কে জানান, যেখানে একসঙ্গে ১১শ’ পুরুষ নামাজ আদায় করতে পারবেন, নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে, শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পৃথক সুবিধা রয়েছে। এছাড়া, কোরআন শিক্ষা, ইমাম প্রশিক্ষণ, কনফারেন্স রুম, পাঠাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

সরকার সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে, যার মধ্যে সাড়ে তিনশ’ মসজিদের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme