নিউজ ডেস্ক :
সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ সহযোগী ও কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে পালানোর সময় তাকে ধরে নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জে ভয়ভীতি ছড়িয়ে আসছিলেন এবং কুখ্যাত ‘আব্বা’ বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। হত্যা, দুর্নীতি, অনিয়ম, নারী অপহরণসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, তিনি সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছিলেন। জমি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ইকবাল হোসেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।