বান্দরবানের লামা উপজেলায় প্রশাসনের তিনটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবানের লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার প্রস্তুতিমূলক সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় লামা থানার ইনচার্জ অফিসার , সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি এবং উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।