বান্দরবানে বেপরোয়া জিপচাপায় গুরুতর আহত রেনেটার এমআর রিয়াজ, চালক আটক

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবানের ডিসি কোর্টের সামনে মধ্যরাতে দ্রুতগতির একটি জিপ তাকে পিষে দেয় এতে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন ওষুধ কোম্পানি রেনেটার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) রিয়াজ। প্রত্যক্ষদর্শীদের মতে, বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়িটি তাকে ধাক্কা দিলে তিনি সরাসরি জিপের নিচে ঢুকে যান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হিল ভিউ হাসপাতালে নিয়ে যান।

এদিকে, চালক পালানোর চেষ্টা করলে সাধারণ জনগণ তাকে আটকে রাখে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। আহত রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।