জাগ্রত পাহাড় ডেস্ক :
চট্টগ্রামের দোহাজারীতে বান্দরবানগামী পূরবী পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৩ মার্চ) সকালে দোহাজারী স্টেশন রোডের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামিজুরী চেয়ারম্যান বাড়ির জসিমের ছেলে ও পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র আদিল (১৪) এবং জামিজুরী বিজনী এলাকার অটোরিকশা চালক ও পাঁচ সন্তানের জনক আল আমিন। এ দুর্ঘটনায় অটোরিকশার আরেক মহিলা যাত্রী গুরুতর আহত হন, যার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আদিল ও চালক আল আমিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
