Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিএসএফের গুলিতে নিহত আল আমিনের মরদেহ ফেরত দিলো ভারত

Posted on March 12, 2025March 12, 2025 by editor

নিউজ ডেস্ক :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত আল আমিনের মরদেহ ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি ও পুলিশের উপস্থিতিতে ভারতের জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার পুলিশ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাতেই মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

বিজিবি ও পুলিশের সূত্রে জানা গেছে, মরদেহ ফেরত আনতে কূটনৈতিক যোগাযোগ ও একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

আল আমিনের বাড়িতে গিয়ে দেখা যায়, মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্য ও গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন। বুধবার সকালে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

তেঁতুলিয়া থানার ওসি এনায়েত কবির বলেন, “ভারতের জলপাইগুড়ি থানার পুলিশ আনুষ্ঠানিকভাবে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে, পরে তা পরিবারের কাছে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ৮ মার্চ নীলফামারীর ভিতরগড় সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে নিহত হন আল আমিন। তিনি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme