Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আহ্বান, নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি জারি

Posted on March 10, 2025March 10, 2025 by editor

নিউজ ডেস্ক :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধনের আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ মার্চ) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন দল হিসেবে নিবন্ধন পেতে ইচ্ছুক সংগঠনগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্ধারিত শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে হবে। ইসি আবেদন পর্যালোচনা করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন প্রদান করবে। তবে নিবন্ধন-সংক্রান্ত বিধিতে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানান তিনি।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক অনুযায়ী, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোকে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১ পূরণ করে প্রয়োজনীয় দলিলসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। দলগুলোর জন্য তিনটি শর্তের অন্তত একটি পূরণ করা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে—কোনো সংসদ নির্বাচনে অন্তত একটি আসনে বিজয়ী হওয়ার প্রমাণ, জাতীয় নির্বাচনে ৫ শতাংশ ভোট পাওয়ার প্রত্যয়নপত্র, অথবা কেন্দ্রীয় দপ্তরসহ অন্তত এক-তৃতীয়াংশ জেলায় ও ১০০টি উপজেলায় কার্যকর সাংগঠনিক কাঠামো থাকার নিশ্চয়তা।

নিবন্ধনের জন্য দলগুলোকে নিজস্ব লেটারহেডে দরখাস্ত জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার, লোগো, পতাকার ছবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা, ব্যাংক হিসাবের বিবরণ, তহবিলের উৎস এবং ৫ হাজার টাকা অফেরতযোগ্য নিবন্ধন ফি জমার চালান সংযুক্ত করতে হবে।

২০০৮ সালে এটিএম শামসুল হুদা কমিশন নিবন্ধন ব্যবস্থা চালু করার পর এখন পর্যন্ত ৫৪টি দল নিবন্ধন পেয়েছে। তবে শর্ত পূরণে ব্যর্থতা বা আদালতের আদেশে জামায়াতে ইসলামীসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি। সর্বশেষ জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,066)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme