Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নির্বাচন আগে দৃশ্যমান বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন চান নাহিদ ইসলাম

Posted on March 7, 2025March 7, 2025 by editor

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনের আগে দৃশ্যমান বিচার কার্যক্রম এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান তারা। শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম পরিষ্কার করেন যে, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ এক বিষয় নয়। তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র ছিল ছাত্রদের দাবি, আর জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী ঐকমত্য কমিশনের মাধ্যমে সংস্কারের ভিত্তিতে তৈরি হবে।”

সম্প্রতি রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তার বক্তব্য ভুল অনুবাদ করা হয়েছে। তিনি বলেননি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, বরং বর্তমান প্রেক্ষাপটে পুলিশের নাজুক অবস্থার কারণে নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন।

তিনি আরও জানান, এনসিপি অনলাইন ও অফলাইন ভিত্তিক ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে দল পরিচালনার পরিকল্পনা করছে, যার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। গণমাধ্যমে এ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

নারী নির্যাতন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী নিপীড়ন, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনা বাড়ছে, যা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, জনপরিসরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩০০ আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলীয় নিবন্ধনের শর্ত পূরণ এবং সাংগঠনিক বিস্তার এখন তাদের প্রধান লক্ষ্য, যা রোজার পর আরও জোরদার করা হবে। এরপর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারের আয়োজন করবে দলটি। পরদিন ১১ মার্চ বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ীদের নিয়ে আরেকটি ইফতার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme