Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নর্থসাউথের ঘটনায় ছাত্রদলকে জড়ানোর অভিযোগ ভিত্তিহীন: ছাত্রদল

Posted on March 7, 2025March 7, 2025 by editor

নিউজ ডেস্ক :

নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দায়ী করা বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সংগঠনটি ঘটনাস্থলে কোনো সাংগঠনিক কার্যক্রম চালায়নি, বরং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত।

ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে জানায়, ৫ মার্চ রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম তার কর্মী-সমর্থকদের নিয়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটের সামনে উপস্থিত হলে, সেখানে আড্ডারত শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দলের অংশ হলেও, সারজিস আলম এটিকে রাজনৈতিক রূপ দিতে ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন।

ছাত্রদল দাবি করে, সারজিস আলম তার পোস্টে শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’ বলে অপমান করেছেন, যা নিন্দনীয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনার মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে বলেও দাবি করেছে সংগঠনটি। একইসঙ্গে ছাত্রদলের ওপর দায় চাপানোর কৌশলের প্রতিবাদ জানিয়েছে তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,066)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme