নিউজ ডেস্ক :
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা, যা জাতীয় উন্নয়ন, মুক্তিযুদ্ধ, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আটজন বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, খ্যাতিমান কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসংগীতের কিংবদন্তি আজম খান এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।
