জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ASF নামক একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়। অভিযানে ইটভাটাটিকে ১,০০,০০০ লাখ টাকা জরিমানা করা হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। অভিযানকালে ইটভাটার চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয় এবং স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে ফেলা হয়।
অভিযানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
