নিউজ ডেস্ক :
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বাংলাদেশে এর প্রভাব তুলনামূলক কম ছিল।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের একজন কর্মকর্তা জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল, যার উৎপত্তিস্থল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে ৪৪৯ কিলোমিটার দূরে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গত ১০ দিনে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা গভীর উদ্বেগের কারণ হতে পারে।