Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদন রেকর্ড পরিমাণ, স্বীকৃতি সবচেয়ে কম

Posted on March 4, 2025March 4, 2025 by editor

নিউজ ডেস্ক :

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের আশ্রয় আবেদন রেকর্ড সংখ্যায় পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ)-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন, যা ২০২৩ সালের তুলনায় বেশি। তবে আশ্রয় মঞ্জুরের হার ছিল মাত্র ৩ দশমিক ৯ শতাংশ, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন।

প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে বেশি বাংলাদেশি আশ্রয় চেয়েছেন ইতালিতে, যেখানে ২০২৪ সালে ৩৩ হাজার ৪৫৫ জন আবেদন করেছেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৩ হাজার ৪৪৮। তবে ফ্রান্সে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে, আগের বছরের ১০ হাজার ২১৫ জন থেকে ২০২৪ সালে তা নেমে এসেছে ছয় হাজার ৪২৯ জনে। গ্রিসে আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়েছে, ২০২৩ সালে যেখানে ছিল ৬৪০, সেখানে ২০২৪ সালে তা দাঁড়িয়েছে এক হাজার চার জনে।

বাংলাদেশিদের আশ্রয় পাওয়ার হার সবচেয়ে কম হলেও, সিরিয়ার ৯০ শতাংশ এবং আফগানিস্তানের ৬৩ শতাংশ আশ্রয়প্রার্থীকে ইউরোপে অনুমোদন দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে, ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে ও সুইজারল্যান্ডে গত বছর আশ্রয়ের জন্য আবেদন করেছে ১০ লাখের বেশি মানুষ, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। জার্মানিতে আবেদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল— দুই লাখ ৩৭ হাজার, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কমেছে। স্পেন, ইতালি ও ফ্রান্সেও প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ আশ্রয়ের আবেদন করেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme