নিউজ ডেস্ক :
বাংলাদেশ কোস্ট গার্ড ও অস্ট্রেলিয়ান হাই কমিশনের যৌথ উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে ‘ইনভেস্টিগেশন ইন্টারভিউ কোর্স’। রোববার (২ মার্চ) সকালে এক হোটেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই কোর্সে বাংলাদেশ কোস্ট গার্ড, ইমিগ্রেশন পুলিশ ও বাংলাদেশ কাস্টমসের ১২ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।
কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপন বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করবে। দক্ষতা উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কোস্ট গার্ড নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বাড়িয়ে তোলার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, এই কর্মশালা তারই অংশ।
