নিউজ ডেস্ক :
জনপ্রশাসনে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব সংস্কার কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মোহাম্মদ মফিজুর রহমান।
শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ক্ষমতাধর একটি গোষ্ঠীর নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার প্রচেষ্টা স্পষ্ট, যা বাস্তবায়িত হলে প্রশাসনিক ফ্যাসিজম আরও শক্তিশালী হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্য ক্যাডারকে মূল কাঠামো থেকে সরিয়ে রাখার জন্য সুকৌশলে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে, যা ভবিষ্যতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে প্রশাসনিক মূলধারা থেকে বের করে দেওয়ার আশঙ্কা তৈরি করছে।
