Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

খালেদা জিয়ার মৃত্যুর গুজব ভিত্তিহীন, লন্ডনে চিকিৎসা নিচ্ছেন স্বাভাবিকভাবেই

Posted on March 1, 2025March 1, 2025 by editor

নিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে মূল চিকিৎসা শেষ করে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন এবং সেখানে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মানসিকভাবেও তিনি ভালো আছেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। জানা গেছে, তিনি ছেলের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে তারেক রহমান চান, তার মা ঈদুল ফিতর পর্যন্ত লন্ডনে থাকুন। দেশে ফেরার আগে চূড়ান্ত মেডিকেল চেকআপের জন্য আবারও দ্য লন্ডন ক্লিনিকে যেতে হবে তাকে।

এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ‘মারা গেলেন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায়’ শিরোনামের খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট করা একটি ছবি নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছবিটি আসলে ওই ব্যবহারকারীর মায়ের, যিনি মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া, যে ভিডিওটি ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছে, সেটিও সম্পাদিত। এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পুরোনো ভিডিওর অডিও পরিবর্তন করে ‘চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন’ দাবি করা হয়েছে। অথচ ভিডিওটির মূল বক্তব্য ছিল, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রয়েছেন।

তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা বিএনপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এমন কোনো তথ্য নেই। বরং, গত ২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভায় তার একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয়েছে, যা প্রমাণ করে যে তিনি জীবিত এবং চিকিৎসাধীন আছেন। অতএব, তার মৃত্যুর খবর নিছক গুজব এবং বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।

সূত্র: channel 24

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme