নিউজ ডেস্ক :
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ বাংলাদেশ সফরে আসছেন। চারদিনের এ সফরে তিনি ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং ১৬ মার্চ দেশে ফিরে যাবেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে মহাসচিবের সঙ্গে সাক্ষাতের সময় তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।
জানা গেছে, সফরের অন্যতম প্রধান এজেন্ডা হবে রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ইস্যু। এসব বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সফরসূচিতে আরও কী রয়েছে, তা শিগগিরই জানানো হবে।
