বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক

বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ভিকসান মিয়া (৩৪) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ভিকসান মিয়া নরসিংদী সদর উপজেলার পাঁচধোনা এলাকার মো. সোলাইমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় কবির হোসেনের তামাক খেতে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ভিকসান মিয়াকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড তাজা রাইফেল গুলিসহ আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডাকাতির প্রস্তুতির সময় ভিকসান মিয়াকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”