নিউজ ডেস্ক :
বিতর্কিত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ১০৩ পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার (২৩ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ১০৩ কর্মকর্তাকে দেওয়া বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা পদক নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
