Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল নয়: হাবিব উন-নবী খান সোহেল

Posted on February 23, 2025February 23, 2025 by editor

নুসিং থোয়াই মারমা, প্রধান প্রতিবেদক ;

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, বিএনপি পেছনের দরজা কিংবা রাতে আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার দল নয়। বান্দরবানে বিশাল সমাবেশে জনস্রোত দেখে তিনি বলেন, পাহাড়ে বসবাসরত ১৩টি জনগোষ্ঠী বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তুত হয়েছে। বিএনপি পাহাড়ের মানুষের জন্য আস্থা, ভরসা ও শৃঙ্খলার সমৃদ্ধ একটি দল। পাহাড়ের ১৩টি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ দেখে তিনি বলেন, বিএনপির মূল শক্তি এই ঐক্যবদ্ধ জনগণ।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কেন্দ্রীয় ঘোষিত বান্দরবানের বিশাল সমাবেশে ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব আরও বলেন, সারাদেশে ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, বিএনপিকে এক্ষেত্রে সজাগ থাকতে হবে। কেউ যেন বিএনপির নাম করে চাঁদাবাজি কিংবা দখলবাজি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যারা জীবনবাজি রেখে গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা, হামলা, গুম, খুনের শিকার হয়েও দলের জন্য সংগ্রাম করেছে, তাদের যেন বিজয়ের স্রোতে হারিয়ে যেতে না হয়। তাদের মনে রাখার দায়িত্ব দলের নেতৃবৃন্দের।

বান্দরবানে বিশাল সমাবেশে হাবিব বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করে বিচার করা হবে। গত ১৫ বছরে প্রশাসন ছিল আজ্ঞাবহ, আদালতে ন্যায়বিচার ছিল না, পুলিশের নিরাপত্তার চাদর খসে পড়েছিল। দেশের জনগণ তা উপলব্ধি করেছে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং, জেলা বিএনপির সদস্য অধ্যাপক ওসমান গণি প্রমুখ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme