নিউজ ডেস্ক :
ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, তারা কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভাষা শহীদরা জাতির শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে, তারা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তাদের অবদান ভুলে গেলে, তা হবে শহীদদের অবমাননা।
জামায়াত আমির আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীরেরা তৎকালীন শক্তিশালী সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। একইভাবে, ২০২৪ সালের আন্দোলনকারীদের ভূমিকা জাতি কখনো ভুলবে না।
