Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে আনসার-ভিডিপি জেলা সমাবেশে বাহিনীর ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা

Posted on February 20, 2025February 20, 2025 by editor

জমির উদ্দিন ;

বান্দরবানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতি বার হিল ভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এ সমাবেশে বাহিনীর বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সদস্যদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস, পিএইচডি। এছাড়া, জেলা প্রশাসক শামীম আরা রিনি সভার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার), আনসার ব্যাটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী এবং কক্সবাজার জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম। সমগ্র আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন বান্দরবান জেলা কমান্ড্যান্ট মোঃ মোতালিব হোসেন, পিভিএম।

সমাবেশের উদ্বোধনী পর্বে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রধান আলোচক তার বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আনসার-ভিডিপির অবদানের কথা তুলে ধরেন এবং প্রশিক্ষণ কার্যক্রমকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে তৃণমূল নেতৃত্বকে আরও কার্যকর ও দায়িত্বশীল করা হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বাহিনীর সদস্যদের জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাহিনীর সদস্যরা দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি এ ধারা আরও গতিশীল রাখার আহ্বান জানান।

জেলা সমাবেশে বাহিনীর সেবামূলক ও নিরাপত্তা কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় আনসার-ভিডিপির সদস্যদের পুরস্কৃত করা হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme