এননটেক্স দুর্নীতি: সাবেক গভর্নর আতিউরসহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনতা ব্যাংক থেকে এননটেক্স গ্রুপের নামে নেওয়া এই ঋণ জালিয়াতির ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন অনৈতিক কৌশলে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তদন্ত কর্মকর্তারা জানান, বিষয়টি দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে প্রমাণ পাওয়ার পর মামলাটি দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: যমুনা টিভি