Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ঢাকা দক্ষিণের ১০টি সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন

Posted on February 19, 2025February 19, 2025 by editor

নিউজ ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর ১০টি সড়ক, পার্ক ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) চতুর্থ করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নবনিযুক্ত প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব বশিরুল হক ভূঁঞাসহ সংস্থার বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

নতুন নামকরণের তালিকায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বজনদের নামে থাকা পাঁচটি স্থাপনা। এর মধ্যে ‘মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’র নতুন নামকরণ হয়েছে ‘ইনার রিং সড়ক’, ‘মুক্তিযোদ্ধা শেখ জামাল সরণি’ হয়েছে ‘ঝাউচর প্রধান সড়ক’, আর ‘মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি’র নতুন নাম দেওয়া হয়েছে ‘কামরাঙ্গীরচর লোহারপুল–বুড়িগঙ্গা সড়ক’।

এছাড়া ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ (কলাবাগান) ও (যাত্রাবাড়ি) যথাক্রমে ‘কলাবাগান শিশুপার্ক’ ও ‘যাত্রাবাড়ি শিশুপার্ক’ নামে পুনঃনামকরণ হয়েছে। ‘মেয়র তাপস সেতু’র নতুন নাম দেওয়া হয়েছে ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, আর ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ এখন থেকে পরিচিত হবে ‘শহীদ জিয়া শিশুপার্ক’ নামে।

পাশাপাশি ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ হয়েছে ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’ হয়েছে ‘সরাফতগঞ্জ পার্ক’, আর ‘মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এখন থেকে ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে পরিচিত হবে।

ডিএসসিসির সাবেক দুই মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মেয়াদকালে এসব স্থাপনার নামকরণ করা হয়েছিল। এবার পূর্বের পরিচিত নামগুলো পুনঃস্থাপন করা হলো। সভায় প্রশাসক শাহজাহান মিয়া বলেন, জুলাই–আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর নতুন করে জনপ্রত্যাশা তৈরি হয়েছে। সীমিত সম্পদ দিয়েই সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme