আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কমডেকা ২০২৫ উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত

নিউজ ডেস্ক :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন।

একই অনুষ্ঠানে, সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে আরও একটি স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় কমডেকা উপদেষ্টা, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক এবং কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।