Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আধাবেলা কর্মবিরতির ঘোষণা ২৫ ক্যাডারের, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Posted on February 19, 2025February 19, 2025 by editor

নিউজ ডেস্ক :

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকের পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে আধাবেলা কর্মবিরতি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব সংশোধন এবং সাময়িক বরখাস্ত হওয়া সহকর্মীদের পুনর্বহালের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে ২৫টি ক্যাডারের দাবির প্রতিফলন ঘটেনি। পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ১৯৭৯ সালের এসএসপি পুনর্বহাল, মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি চালু এবং সকল ক্যাডারের সমতা নিশ্চিতের যে সুপারিশ করা হয়েছিল, তা উপেক্ষিত হয়েছে। এছাড়া, বিক্ষোভ ও আল্টিমেটামের পর ২৫ ক্যাডারের ১২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলেও প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা বৈষম্যের বহিঃপ্রকাশ বলে মনে করছে সংগঠনটি।

সংগঠনের কর্মসূচি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে আধাবেলা কর্মবিরতি পালন করা হবে। এছাড়া, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি চলবে। দাবি পূরণে ২৭ ফেব্রুয়ারির মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি দাবি মানা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme