নিউজ ডেস্ক :
অপারেশন “ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটির বরকল উপজেলার কলাবুনিয়া গ্রাম থেকে দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বরকল থানার সহযোগিতায় যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন দীপংকর ধর অভি (২২) ও সজীব চন্দ্র ধর (২৭), দুজনই বরকল উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের বাসিন্দা।
বরকল থানার ওসি শাহিনুর রহমান জানান, যৌথবাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রাঙ্গামাটি আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
