নিউজ ডেস্ক:
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে বরাত। ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি—এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের গুনাহ মাফ করেন এবং রহমতের দরজা উন্মুক্ত করে দেন। তাই মুসলিম উম্মাহর জন্য এটি ক্ষমা ও মুক্তির বিশেষ এক রজনী।
হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এই রাত রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। তাই শবে বরাত থেকেই শুরু হয় পবিত্র রমজানের প্রস্তুতি। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। অতীতের পাপের জন্য ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় মোনাজাত করেন সবাই।
