Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আরও পিছিয়েছে বাংলাদেশ : অবস্থান ১৪ তম

Posted on February 11, 2025February 11, 2025 by editor

নিউজ ডেস্ক:

২০২৪ সালে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-এ আরও পিছিয়েছে বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ এবার ১৪তম অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান জানান, এবছর বাংলাদেশের স্কোর ২৩, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। স্কোর বিবেচনায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ১৫১তম। দক্ষিণ এশিয়ায় দুর্নীতিতে বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে কেবল আফগানিস্তান রয়েছে।

টিআইবির মতে, বিগত ১৩ বছর ধরে বাংলাদেশ কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থেকেছে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে মুখে প্রতিবাদ জানানো হলেও বাস্তবে তা প্রশ্রয় পেয়েছে। দুর্নীতির বিস্তারের ফলে লুটপাট, দুর্নীতিবাজদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ব্যর্থতা প্রকট হয়েছে। টিআইবি আরও বলছে, দুদকসহ দুর্নীতি দমনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি।

বিশ্লেষণে দেখা যায়, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৫ থেকে ২৮-এর মধ্যে থাকলেও গত দুই বছরে তা ক্রমাগত কমেছে। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৪, যা ২০২৪ সালে আরও কমে ২৩-এ নেমে এসেছে।

টিআইবি এমন সময়ে এই প্রতিবেদন প্রকাশ করল, যখন দেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। ১৯৯৫ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই সূচক প্রকাশ করছে, আর ২০০১ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এতে অন্তর্ভুক্ত হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme