নিউজ ডেস্ক:
ঢাকা মহানগরীতে ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র (স্মল আর্মস) প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল’ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
উত্তরার হাউস বিল্ডিং থেকে আবদুল্লাহপুর পর্যন্ত এলাকায় ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় তিনি আগে থেকেই ব্যবস্থা নিচ্ছেন এবং এখন তা আরও জোরদার করা হচ্ছে।