Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মানবপাচার চক্রের হোতা জেরিন গ্রেপ্তার, রাশিয়ায় যুদ্ধদাস বানানোর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Posted on February 6, 2025 by editor

নিউজ ডেস্ক:

বাংলাদেশি নাগরিকদের কাজের প্রলোভনে রাশিয়ায় নিয়ে গিয়ে যুদ্ধদাস বানানোর অভিযোগে মানবপাচার চক্রের মূল হোতা সাবিয়া তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর চেষ্টাকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

তামান্না জেরিনের বিরুদ্ধে বনানী থানায় মানবপাচার আইনে মামলা রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা করে রাশিয়ায় নিয়ে গিয়ে তাদের ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করতেন।

গভীর অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়াবহ চিত্র

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে উঠে আসে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে যুবকদের রাশিয়ায় পাঠিয়ে যুদ্ধক্ষেত্রে নামানো হচ্ছিল। অনুসন্ধানে অন্তত ১৮ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া যায়, যাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।

ভুক্তভোগীদের একজন জানান, ইউরোপে কাজের সুযোগ দেওয়ার কথা বলে তাদের রাশিয়ায় নেওয়া হয়। পরে সেখানে আটকে রেখে বাধ্য করা হয় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে। যুদ্ধক্ষেত্রে ‘মাইন বিস্ফোরণে’ আহত এক বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করে এসব চাঞ্চল্যকর তথ্য জানা যায়।

পতিত আওয়ামী লীগ নেতা হাসানও মূল চক্রের সদস্য

মানবপাচারের এই নেটওয়ার্কের আরেক মূল হোতা হলেন এম এম আবুল হাসান। নড়াইলের কালিয়ার বাসিন্দা এই ব্যক্তি রাশিয়ায় বাংলাদেশিদের পাঠিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ইউপি নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি এলাকায় ‘দানবীর’ পরিচিতি পেয়েছেন।

তামান্না জেরিন এই চক্রের অন্যতম সদস্য। তার সহযোগিতায় রাশিয়ায় শ্রমিক পাঠানোর নামে শত শত যুবককে প্রতারণার ফাঁদে ফেলে যুদ্ধদাসে পরিণত করা হয়েছে। তার ভাই নাজমুল হাসান তুহিনও এই চক্রের সঙ্গে জড়িত। তিনি নরসিংদীর মরজাল এলাকায় ইলেকট্রনিকসের দোকান ও মুরগির খামারের আড়ালে এই মানবপাচার কার্যক্রম চালাতেন।

বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারের এই ভয়াবহ চিত্র সামনে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে। গ্রেপ্তার হওয়া তামান্না জেরিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিআইডি।

সূত্র : কালেরকন্ঠ

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme